September 6, 2026, 1:18 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ঢাকা মেডিকেল বোরকা পরে চুরির সময় কিশোর আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি ওয়ার্ডে বোরকা পরে মেয়ে সেজে চুরি করার সময় এক কিশোরকে আটক করেছেন আনসার সদস্যরা। রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে ওই ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

তার কাছে থাকা টাকা-পয়সা ও মালামাল ফেরত পাওয়ার জন্য আনসার সদস্যরা সারারাত জিজ্ঞাসাবাদ করেন। পরে ওই কিশোর টাকা-পয়সা ও মালামাল নেওয়ার কথা স্বীকার করে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়ার কাছে তাকে হস্তান্তর করা হয়।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ৮০১ নম্বর ওয়ার্ড থেকে বোরকা পরিহিত অবস্থায় একজনকে আমাদের আনসার সদস্যরা আটক করেন। পরে বোরকা খুলে দেখা যায় সে একজন কিশোর। তার সঙ্গে আরও কে কে জড়িত সে বিষয়ে খতিয়ে দেখে যাচাই-বাছাই শেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) উজ্জ্বল জানান, গত রাতে ৮০১ নম্বর ওয়ার্ড থেকে টাকা চুরি করার সময় বোরকা পরিহিত অবস্থায় একজনকে আটক করি। ওই সময় চুরি যাওয়া সাড়ে ৫ হাজার টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়। বোরকা পরে এক কিশোর বেশ কিছুদিন ধরে অভিনব কায়দায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে চুরি করতো বলে সে স্বীকার করে।

তিনি আরও জানান, এর আগেও সে বিভিন্ন ওয়ার্ডে কৌশলে নাকে স্প্রে করে নারীর কানের দুল, মোবাইল, টাকা নেওয়ার কথা সে স্বীকার করে। ওই কিশোরের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তার সঙ্গে আরও একজন নারী সদস্য ছিল, সে পালিয়ে যায়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page