March 7, 2026, 1:28 am
শিরোনামঃ
পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার সুবর্ণ সুযোগ কাজে লাগান : রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার নির্বাচনে সারা দেশে মিলে এক হাজারের কম ভোট পেয়েছে যে ৫ দল সাফল্যে দেখাচ্ছে ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি কক্সবাজারে নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার জামালপুরে আইনজীবীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ নওগাঁয় স্ত্রী ও সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা মার্কিন স্থলবাহিনীর জন্য আমরা অপেক্ষা করছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

তত্ত্বাবধায়ক নিয়ে কোনো আগ্রহ নেই ইউরোপীয় ইউনিয়নের : ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আগ্রহ নেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের। সংবিধানে নেই এমন কোনো কিছুর বিষয়ে তারা জানতে চায়নি বলে জানিয়েছেন ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।

মঙ্গলবার (১১ জুলাই) গুলশানে ইএমএফ -এর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদিকদের এ তথ্য জানান মোহাম্মদ আবেদ আলী। এসময় ফোরামের উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

তত্ত্বাবধায়ক ইস্যুতে কোনো কথা বলেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, উনারা সংবিধানে নেই এমন কোনো কথা বলেননি এবং তত্ত্বাবধায়ক বিষয়ে কোনো কিছু তারা জানতে চাননি। তত্ত্বাবধায়ক বিষয়ে তারা কোনো আগ্রহ প্রকাশ করেননি।

নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন সেটি তারা নিশ্চিত করেছেন কী না জানতে চাইলে তিনি বলেন, উনারা কনফার্ম করেনি, তবে উনাদের যারা সিনিয়র আছেন তাদের সার্বিক বিষয়ে জানাবেন।

তিনি বলেন, ওনারা গত নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং আগামী নির্বাচন কেমন হবে সেটি জানতে চেয়েছেন। যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ একটি পর্যবেক্ষক সংস্থা হিসেবে আমরা কাজ করছি, তারা আমাদের বাস্তব অভিজ্ঞতা জানতে চেয়েছেন। সম্প্রতি পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি তাদের সামনে তুলে ধরেছি। নির্বাচন কমিশনের সক্ষমতা, সরকারের যে সহযোগিতা সেটি তাদের সামনে আমরা তুলে ধরেছি। তারা আমাদের কথা নোট করেছেন এবং বলেছে আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল আসবে। পাশাপাশি তারা প্রত্যাশা করেন বাংলাদেশের সবকয়টি রাজনৈতিক দল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।

আবেদ আলী আরও বলেন, তারা শুধু ২০১৮ নয়, ১৯৯৬ থেকে ২০১৪  সাল পর্যন্ত সবগুলো নির্বাচন নিয়ে কথা বলেছেন। আমরা উনাদের সামনে সবগুলো নির্বাচনের চিত্র তুলে ধরেছি। তারা এ বিষয়ে আগে থেকেই অবগত রয়েছেন। তাদের মধ্যে একজন প্রতিনিধিও আছেন যিনি ইতোপূর্বে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page