September 3, 2026, 5:04 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ নিয়ে আলোচনায় একাধিক প্রস্তাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচনকালীন একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। তবে এই সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন বা কীভাবে নিয়োগ পাবেন, তা নিয়ে দলগুলো এখনো একমত হতে পারেনি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় এ–সংক্রান্ত একাধিক প্রস্তাব উঠে এসেছে।

একসময় সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান ছিল, যা পরে আদালতের রায়ে এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়। তবে হাইকোর্ট সম্প্রতি সংশোধনীটির দুটি ধারা সাংবিধানিক নয় বলে ঘোষণা দেয়, যার বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ আবেদন চলছে।

সংবিধান ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারব্যবস্থা সংবিধানে যুক্ত করার সুপারিশ করেছে। প্রথম দফার আলোচনায় দলগুলো তত্ত্বাবধায়ক সরকার চাইলেও এর সুনির্দিষ্ট রূপরেখা এখনো উপস্থাপিত হয়নি। মূল দ্বিধা রয়েছে প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া নিয়ে।

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অনুসারে, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করার বিধান ছিল। তবে বর্তমানে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বেশির ভাগ দল বিচার বিভাগ ও রাষ্ট্রপতির ভূমিকা সীমিত রাখতে চায়। বিএনপি প্রয়োজনে রাষ্ট্রপতিকে বিকল্প হিসেবে মানতে পারে বলে জানায়।

সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে এনসিসি (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) থেকে সরে এসে নতুন একটি নিয়োগ কমিটির কথা বলা হয়, যা এখন আলোচনায় রয়েছে না।

এনসিপির প্রস্তাব অনুযায়ী, সংসদ ভাঙার আগে ১১ সদস্যের সর্বদলীয় কমিটি গঠিত হবে। দলগুলো ৯ জন নির্দলীয় প্রার্থীর নাম দেবে, যেখান থেকে ভোটে একজনকে চূড়ান্ত করা হবে। প্রয়োজনে ‘র‍্যাঙ্কড চয়েস ভোটিং’ হবে।

নাগরিক কোয়ালিশনের প্রস্তাবেও রয়েছে সর্বদলীয় সংসদীয় কমিটি ও ভোটাভুটি। এ ছাড়া স্পিকার-নেতা-প্রধান বিচারপতিকে নিয়ে অনুসন্ধান কমিটির প্রস্তাবও এসেছে।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সব দল একমত হলেও প্রধান উপদেষ্টা নির্বাচনপ্রক্রিয়া নিয়ে আলোচনা এখনো চলছে, তবে দলগুলো অনেক কাছাকাছি এসেছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page