October 1, 2026, 2:32 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

তথ্যমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এমরুল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক জহিরুল কবির মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন।

মামলায় কানাডা প্রবাসী নাজমুস সাকিব, নাগরিক টিভি নামে একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল, এইচ এম কামাল, আজাদ শাহাদাত, সানি প্রধান, সাইফুল ইসলাম তালুকদার, খন্দকার ইসলাম এবং মোহাম্মদ হাজি হারুন রশিদকে বিবাদী করা হয়।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ড. হাছান মাহমুদ এমপিকে রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে হেয় প্রতিপন্ন, মানহানি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার কু-মানসে মিথ্যা তথ্য উপস্থাপনপূর্বক উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে ‘নাগরিক টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ১৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আপলোড করা হয়।

প্রকৃতপক্ষে, ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি কোনো টিভি চ্যানেল নয়, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মাত্র। তাদের উল্লেখিত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত প্রকৃত নাগরিক টিভির কর্তৃপক্ষ আসামি কর্তৃক পরিচালিত ভুয়া ও অবৈধ নামধারী নাগরিক টিভির সাথে কোনো সম্পর্ক নেই মর্মে সতর্কীকরণ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রচার করেছে।

এর আগে গত রোববার (১৮ জুন) চট্টগ্রামের চকবাজার থানায় একই অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। ওই মামলায়ও কানাডা প্রবাসী নাজমুস সাকিবসহ মোট ৮ জনকে আসামি করা হয়। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুল ইসলাম মামলাটি তদন্ত করছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page