October 29, 2026, 8:43 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে স্বপ্রণোদিত তথ্য প্রকাশের আহ্বান প্রধান তথ্য কমিশনারের 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইন অনুযায়ী স্ব স্ব কর্তৃপক্ষকে স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক।
তিনি আজ মঙ্গলবার ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
প্রধান তথ্য কমিশনার বলেন, বিশুদ্ধ ও প্রকৃত তথ্য জনগণের জন্য আবশ্যক। স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিকল্পে সঠিক তথ্য প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন সামাজিক মাধ্যমে আন-এডিটেড প্লাটফর্মের অপতথ্য, মিথ্যা-বানোয়াট, ঘৃণা-বিদ্বেষ উদ্রেককারী তথ্য এবং গুজব জনমনে ভিতি সৃষ্টি করে এবং হিংসা-হানাহানি বাড়ায় যা একমাত্র প্রকৃত এবং বিশুদ্ধ তথ্য প্রবাহের মাধ্যমে বিলীন করা সম্ভব।
প্রশিক্ষণ কর্মসূচিতে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও পরিবীক্ষণ উপজেলা কমিটির সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার জনগণ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধান তথ্য কমিশনার দোহার উপজেলায় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page