August 21, 2026, 7:04 am
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের বাণিজ্য মন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাত সাক্ষাৎ করেছেন।

গতকাল শুক্রবার তুরস্কে ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম, ২০২৫’-এর ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এসময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য তুরস্কের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান। দুই দেশের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাত বলেছেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে তুরস্ক সরকারের আগ্রহ রয়েছে।

সাক্ষাতে ড. ওমর বেলাত এ বছর ঢাকায় তুরস্ক-বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশনের সভা করার আগ্রহ ব্যক্ত করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page