March 27, 2026, 12:40 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

তথ্য প্রযুক্তিসহ সব আধুনিক প্রশিক্ষণে স্কাউটসদের প্রশিক্ষিত করে তুলতে রাষ্ট্রপতির নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন বাংলাদেশ স্কাউটস এর প্রতিটি সদস্যকে তথ্য প্রযুক্তিসহ সকল আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করে গড়ে  তুলতে স্কাউটস নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশের প্রধান স্কাউট হিসেবে আজ বঙ্গভবনে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে স্কাউটসদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপ্রধান বলেন, দেশকে দুর্নীতি, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখতে স্কাউটসদের কার্যকরী ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান বঙ্গভবনে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ও স্কাউটস ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ চিফ স্কাউটকে স্কার্ফ পরিয়ে দেন।
স্কাউট কার্যক্রমে নীতি-নৈতিকতার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ছেলে-মেয়েদের আদর্শিক ভিত্তি তৈরি করতেও স্কাউটিং কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে এক অধ্যাদেশের মাধ্যমে স্কাউটিং এর গোড়াপত্তন করেন যা আজ সারাদেশে বিস্তৃত।
দেশকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিতে এবং স্মার্ট বাংলাদেশে পরিণত করতে প্রতিটি স্তরে নেতৃত্বের বিকাশ অত্যন্ত জরুরী বলে তিনি মনে করেন।
রাষ্ট্রপতি বলেন, স্কাউটিং এর মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই নেতৃত্বের বিকাশের যাত্রা শুরু হতে পারে।
প্রাকৃতিক দুর্যোগসহ জাতীয় বিভিন্ন সংকটকালে স্কাউটসদের ভূমিকার প্রশংসা করে তিনি।
স্কাউটরা যাতে দেশ ও জাতির যেকোন প্রয়োজনে নিজেদেরকে কাজে লাগাতে পারে সেজন্য স্কাউটস নেতৃবৃন্দকে কার্যকরী পদক্ষেপ নেয়ার ও তাগিদ দেন রাষ্ট্রপতি।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page