September 2, 2026, 11:35 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

তদন্তে দোষি না হওয়া পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক হত্যা মামলার তদন্তে দোষ না পাওয়া পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, কোন নিরাপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায় সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার।

কিশোরগঞ্জে থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কোন বাধা ছাড়াই ইমিগ্রেশন পার হয়ে দেশত্যাগের পর তাকে নিয়ে সমালোচনার মুখে পড়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

থাইল্যান্ডে মেডিকেল চেকআপ শেষে রোববার রাতে দেশে ফিরলেও ফৌজদারী মামলায় তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হয়নি, এই প্রশ্ন উঠেছে।

রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাবেক রাষ্ট্রপতি সম্পর্কে তাই সরকারের অবস্থান স্পষ্ট করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

রাজধানীর থানাগুলোতে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে, জানান উপদেষ্টা। ঈদের আগে পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page