September 28, 2026, 10:55 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

তরুণ কন্ঠ গর্জে ওঠার এখনই সময় : বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘তরুণদের কণ্ঠ’ গর্জে ওঠার এখনই সময়। ওভাল অফিস থেকে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে বাইডেন বলেছেন, ‘নতুন ও তরুণ কণ্ঠের জন্য সময় ও জায়গা রয়েছে। তাদের কণ্ঠ জাগানোর এখন সেই সময়।’ স্থানীয় সময় বুধবার তার দেয়া ভাষণ টেলিভিশনে সম্প্রচারিত হয়। এই সময়ে তিনি দেশবাসীর প্রতি গণতন্ত্র রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ইতিহাস আপনার হাতে। ক্ষমতা আপনার হাতে। আমেরিকার ক্ষমতা আপনার হাতে। আসুন, গণতন্ত্র রক্ষার জন্য আমরা একসঙ্গে কাজ করি।’
দেশটিতে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এটাই জো বাইডেনের দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণ।
তিনি ওই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে নিজের পছন্দের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা করেছেন।
কমলা প্রসঙ্গে বাইডেন ভাষণে বলেন, ‘আমি আমাদের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ধন্যবাদ জানাতে চাই। তিনি অভিজ্ঞ, কঠোর এবং সক্ষম। তিনি আমার অবিশ্বাস্য অংশীদার। আমাদের দেশের একজন মহান নেতা।’ বাইডেন নভেম্বরের নির্বাচন ও দেশের গণতন্ত্রের কথা বলতে গিয়ে বলেন, ‘এখানে জনগণই শাসন করেন।’
গত বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (৭৮) আনুষ্ঠানিকভাবে দলটির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হয়। এর তিন দিন পর রোববার নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন বাইডেন। সেই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি সমর্থন জানানোরও ঘোষণা দেন।
এদিকে বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রার্থিতার দৌড়ে সামনে চলে এসেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
জনমত জরিপগুলোয় রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে তাকে এগিয়ে থাকতেও দেখা গেছে।
এদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইডেনের ভাষণের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, কুটিল বাইডেনের ওভাল অফিসের ভাষণ সবেমাত্র বোধগম্য হলো যা খুবই খারাপ।
এছাড়া রিপাবলিকান শিবির থেকে বলা হয়েছে, স্বাস্থ্যগত কারণে বাইডেন যদি প্রার্থী হিসেবে যোগ্য না হন, তাহলে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনেও সক্ষম নন।
এ প্রেক্ষিতে বাইডেন বলেছেন, আগামী ছয় মাস প্রেসিডেন্ট হিসেবে আমি আমার কাজের দিকে মনোনিবেশ করবো।

আজকের বাংলা তারিখ



Our Like Page