October 3, 2026, 11:22 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

তরুণ সাংবাদিকদের ১৮ হাজার ডলার অনুদানের ঘোষণা মা‌র্কিন দূতাবাসের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে আয়োজিত প্রথম টেকক্যাম্পে অংশগ্রহণকারী সাংবাদিকতার শিক্ষার্থী এবং তরুণ সাংবাদিকদের চারটি প্রকল্পকে মোট ১৮ হাজার ৪৩০ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দি‌য়ে‌ছে ঢাকার মা‌র্কিন দূতাবাস।

রোববার (২৩ জুন) ঢাকার মা‌র্কিন দূতাবাস থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

মা‌র্কিন দূতাবাস জানায়, সাংবাদিকদের ক্ষমতায়ন ও সত্য নিশ্চিত করতে আয়োজিত গত ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের টেকক্যাম্পের পর অনুদানের এই আয়োজনটি এক উল্লেখযোগ্য মাইলফলক। যুগান্তকারী এই উদ্যোগে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে ৫০ জন সাংবাদিকতার শিক্ষার্থী এবং তরুণ সাংবাদিককে নির্বাচিত করা হয়েছিল। যেখানে তারা গণমাধ্যম সাক্ষরতা, ফ্যাক্ট-চেকিং পদ্ধতি, ভুল তথ্য প্রতিরোধ, সাইবার সিকিউরিটি এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছেন।

অনুদানপ্রাপ্ত চারটি প্রকল্প হ‌লো, ১. কোস্টাল ভয়েস, ২. এম্পাওয়ারিং মিডিয়া স্টুডেন্টস টু আইডেন্টিফাই নিউজ সোর্সেস অ্যান্ড ইলিমিনেটিং মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন, ৩. মিডিয়া লিটারেসি বেয়ন্ড দ্য স্ক্রিন: ব্রিজিং গ্যাপস, বিল্ডিং মাইন্ডস, ৪. ভয়েস ফর ভয়েসলেস।

যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিভেন ইবেলি, টেকক্যাম্প আয়োজনের উদ্দেশ্যের প্রতি বিজয়ীদের নিষ্ঠার জন্য তাদের অভিনন্দন জানান।

তিনি বলেন, গণমাধ্যম সাক্ষরতার অগ্রগতি এবং ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এখান থেকে অর্জন করা নতুন দক্ষতাগুলোকে আপনারা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে ব্যবহার করতে পারেন।

মা‌র্কিন দূতাবাস বল‌ছে, এই অনুদানের মাধ্যমে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস তরুণ সাংবাদিকদের ক্ষমতায়ন এবং বাংলাদেশে সত্য ও গণমাধ্যম সাক্ষরতার সংস্কৃতি গড়ে তোলার জন্য তার অব্যাহত নিষ্ঠা প্রদর্শন করছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page