October 28, 2026, 9:49 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

তাইওয়ানকে উন্নতমানের ঘাঁটি হিসেবে ব্যবহারের চেষ্টা করছে আমেরিকা : উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাইওয়ানকে মার্কিন সরকার নতুন করে যে সামরিক সহায়তা প্যাকেজ দেয়ার ঘোষণা দিয়েছে তার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তাইওয়ানকে অস্ত্র সরবরাহের মাধ্যমে আমেরিকা এ অঞ্চলে বিপজ্জনক উসকানি সৃষ্টি করেছে এবং এতে মারাত্মক আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি হয়েছে যার কারণে যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে উঠবে।

গত সপ্তাহে আমেরিকা তাইওয়ানের জন্য ৩৪ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করে। ২০২৩ সালের বাজেটে আমেরিকা তাইওয়ানকে ১০০ কোটি ডলারের অস্ত্র দেয়ার যে পরিকল্পনা নিয়েছিল তার অংশ হিসেবে এই সামরিক প্যাকেজ দেয়া হচ্ছে।

আমেরিকার এ পদক্ষেপকে মারাত্মক উসকানি বলে নিন্দা জানায় উত্তর কোরিয়া। গতকাল (বৃহস্পতিবার) দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, আমেরিকার এই পদক্ষেপ বিপজ্জনক রাজনৈতিক ও সামরিক উসকানি এবং এক চীন নীতির মারাত্মক লঙ্ঘন। মূলত আমেরিকা তাইওয়ানকে চীনের বিরুদ্ধে একটি উন্নতমানের ঘাঁটি হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। চীনের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে তাইওয়ানকে তারা প্রথম ফ্রন্ট লাইন হিসেবে ব্যবহার করবে। কিন্তু ওয়াশিংটনের মনে রাখা উচিত- কোরিয় উপদ্বীপসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকা আমেরিকার সামরিক তৎপরতার মঞ্চ নয়, এটি মার্কিন অস্ত্র পরীক্ষার কোনো ক্ষেত্র নয়।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page