September 29, 2026, 3:41 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

তারেক রহমানকে ‘বিলেতি মুফতি’ আখ্যা দিলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা-৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ডুমুরিয়া উপজেলার আরাফাত নগর ও গুটুদিয়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি তারেক রহমানকে ‘বিলেতি মুফতি’ বলে কটাক্ষ করেন।

তিনি বলেন, বিদেশে অবস্থান করে ফতোয়া দেওয়ার ভাষায় রাজনৈতিক বক্তব্য দেওয়া অনভিপ্রেত। এ প্রসঙ্গে তিনি বিএনপির রাজনৈতিক সততা নিয়েও প্রশ্ন তোলেন এবং জিয়ার মন্ত্রীসভায় স্বাধীনতাবিরোধীদের সম্পৃক্ততার প্রসঙ্গ টেনে বিএনপির সমালোচনা করেন।

এদিন গুটুদিয়া ইউনিয়নের আল আকছা, আরাফাত মহল্লা, শিবপুর ও বাদুরগাছা এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা এবং হরিণটানা থানা কর্মপরিষদ সদস্য লিখনসহ জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজকের বাংলা তারিখ



Our Like Page