February 20, 2026, 8:09 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শিক্ষকদের টাকায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১
এইমাত্রপাওয়াঃ

তালেবানের প্রাদেশিক গভর্নরকে হত্যার দায় স্বীকার করলো আইএস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের তালেবান গভর্নর তার অফিসে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল তার কার্যালয়ে আসার পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার (১০ মার্চ) আইএসআইএল সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে তিনিই সর্বোচ্চ পদস্থ তালেবান কর্মকর্তা নিহত হয়েছেন। বলখ পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে গভর্নরের কার্যালয়ের দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় লিখেছেন, ‘গভর্নর ইসলামের শত্রুদের বিস্ফোরণে শহীদ হয়েছেন।’ ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।

এর আগে মুজাম্মিল পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের গভর্নর থাকাকালীন ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গেছে। গত অক্টোবরে তাকে বলখে বদলি করা হয়। এ হামলায় অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিস্ফোরণে আহত খাইরুদ্দিন এএফপিকে বলেন, ‘একটি বিস্ফোরণ হয়েছে। আমি মাটিতে পড়ে গেলাম। বিস্ফোরণে এক বন্ধুর হাত উড়ে যেতে দেখেছি।’ একদিন আগে, প্রাদেশিক তালেবান কর্তৃপক্ষ বলখের রাজধানী মাজার-ই শরীফে ৮ ‘বিদ্রোহী ও অপহরণকারী’কে হত্যা করেছে বলে দাবি করেছে। ‘বিদ্রোহী’ দলের নাম উল্লেখ করা হয়নি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page