June 16, 2026, 12:23 pm
শিরোনামঃ
একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে : মির্জা ফখরুল শেষ পর্যায়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও আমি তা প্রত্যাখ্যান করেছি‌ : তথ্য উপদেষ্টা আশুরার মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি লালমনিরহাটে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার নরসিংদীতে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ১ জন নিহত নেতানিয়াহুকে লাঠি ও পাথর মেরে বিতাড়নের ডাক দিলেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী শুক্রবারের মধ্যেই সম্পূর্ণ খুলছে হরমুজ প্রণালি : ট্রাম্প লেবাননে হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার লঙ্ঘন হিসেবে দেখবে ইরান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

তিন পার্বত্য জেলায় বিশেষ হিমাগার স্থাপন করা হবে : কৃষিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘তিন পার্বত্য জেলায় তিনটি বিশেষ হিমাগার স্থাপন করা হবে। যেখানে ফল, ফসল রাখার ব্যবস্থা রাখা হবে। এ জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে রাঙামাটি শহরের কমিউনিটি রেডিও স্টেশনের উদ্বোধন শেষে এসব কথা বলে মন্ত্রী।

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘তিন পার্বত্য জেলায় প্রচুর অর্থকরী ফসল হয়েছে। যেগুলো রপ্তানিতে প্রচুর সম্ভাবনা হয়েছে। রপ্তানি আয়ের বিশেষ ভূমিকা রাখতে পারবে এসব ফসল। দেশের কৃষিকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি।’

এর আগে সকালে নানিয়ারচর উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রদর্শনী প্লট পরিদর্শন ও স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি দীপংকর তালুকদার, কৃষিসচিব ওয়াহিদা আক্তার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page