February 7, 2026, 7:49 am
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন :  ইসি আনোয়ারুল ইসলাম কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ৫১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা সুযোগ পেলে দুর্নীতির পাতা বা ডাল নয় ঘাড় ধরে টান দেবো : জামায়াতের আমির কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে : মুফতি রেজাউল করীম আওয়ামী লীগের অনুপস্থিতিতে গোপালগঞ্জে বদলে যাচ্ছে ভোটের সমীকরণ ; রয়টার্সের প্রতিবেদন যশোরে পৃথক শিশু আদালতের উদ্বোধন ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে ১০ জন আহত ওমানের মধ্যস্থতায় মাসকাটে ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু বিষয়ক আলোচনা শুরু পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে ১৫ জন নিহত ; আহত ৮০ কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে : গবেষণা
এইমাত্রপাওয়াঃ

তিন বছরের ওয়ার্ক পারমিটের সুখবর দিলো আমিরাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে কর্মীরা এখন থেকে তিন বছরের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) পাবে। দেশটির কর্তৃপক্ষ নতুন এই নিয়মের ঘোষণা দিয়েছে। এর আগে আমিরাতে একজন কর্মী দুই বছরের ওয়ার্ক পারমিট পেতো। ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের অনুমোদনের পর দেশটি থেকে এই সিদ্ধান্ত এল। খবর অ্যারাবিয়ান নিউজের।

মূলত সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে হলে বৈধ ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যে কর্মচারী তাদের কোম্পানির সঙ্গে প্রবেশনারি সময়কালের পরে ন্যূনতম এক বছর থাকবে তারা এই সুবিধা পাবে। তবে উভয় পক্ষকেই সময় বাড়ানোর ক্ষেত্রে রাজি থাকতে হবে।

দেশটির সরকারের এই সিদ্ধান্তে কর্মচারীদের পাশাপাশি কোম্পানিও লাভবান হবে। কারণ তাদের ওয়ার্ক ভিসার জন্য আবেদন খরচ কমে যাবে।

তাছাড়া কোনো কর্মচারীর চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের ফি মওকুফ করারও পরামর্শ দিয়েছে কমিটি।

সংযুক্ত আরব আমিরাত দেশটির সব কর্মচারীদের জন্য একটি বেকারত্ব বীমা প্রকল্পও চালু করেছে। এই উদ্যোগটি ১ জানুয়ারি চালু করা হয়, যা সব কর্মীদের জন্য বাধ্যতামূলক।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page