September 27, 2026, 4:38 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি ; উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  উজানে ভারতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারেজ পয়েন্টে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানির চাপ নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি গেট খুলে দেয়া হয়েছে।

রোববার বিকেল ৬টায় ব্যারেজ পয়েন্টে পানি ৫২.৮ সেন্টিমিটার রেকর্ড করা হয়, যা বিপদসীমার মাত্র ৭ সেন্টিমিটার নিচে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পরিস্থিতি অব্যাহত থাকলে রাতের মধ্যেই পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, ফলে তিস্তা সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, ভারতের অতিভারী বৃষ্টির কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল বেড়েছে। এর ফলে লালমনিরহাট ছাড়াও নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের তিস্তা তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, ভারত থেকে নেমে আসা পানির ঢলে তিস্তা নদীর পানি বিপদ সীমার ৭ সে. মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার নিম্নাঞ্চলে পানি বেড়ে গেছে ধারণা করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা সংলগ্ন অঞ্চল লালমনিরহাট-নীলফামারী জেলায় পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

আজকের বাংলা তারিখ



Our Like Page