September 28, 2026, 1:51 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

তীব্র উত্তেজনার মধ্যে পীৎসাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া পীৎসাগরে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। চীন এবং কোরিয় উপদ্বীপের মধ্যে এই সাগর অবস্থিত।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, স্থানীয় সময় ভোর চারটার দিকে উত্তর কোরিয়া এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপস অফ স্টাফ বলেন, তার দেশ ও আমেরিকার গোয়েন্দা সংস্থা উত্তর কোরিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি বিশ্লেষণ করছে এবং উত্তর কোরিয়া আরো কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা পর্যবেক্ষণ করছে।

উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে এখন সবচেয়ে খারাপ সম্পর্ক বিরাজ করছে। গত বুধবার আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ার করে জাপান সাগরে দুটি ব্যালিস্ট ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। তার আগে আমেরিকা দক্ষিণ কোরিয়ার বন্দরে একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করে।

আজকের বাংলা তারিখ



Our Like Page