February 20, 2026, 7:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

তীব্র শীতের মধ্যে ইউক্রেনে হামলা বন্ধ রাখতে সম্মত পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তীব্র শীতের কারণে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হামলা সাময়িকভাবে বন্ধ রাখতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মূলত ট্রাম্পের ব্যক্তিগত অনুরোধেই পুতিন এই সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার সাম্প্রতিক হামলায় দেশটির লাখ লাখ মানুষ এখন বিদ্যুৎ, পানি ও ঘর গরম রাখার (হিটিং) সুবিধা থেকে বঞ্চিত। হাড়কাঁপানো ঠান্ডায় মানবিক বিপর্যয়ের মুখে ট্রাম্প পুতিনের কাছে হামলা বন্ধের এ অনুরোধ জানান।

ক্রেমলিন অবশ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতির বিষয়ে কিছু জানায়নি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন। একইসঙ্গে এ সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করতে তিনি ওয়াশিংটনের ওপর আস্থা রাখছেন বলেও জানান।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘তীব্র শীতের কথা বিবেচনা করে আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছি, যাতে অন্তত এক সপ্তাহ কিয়েভসহ অন্যান্য শহর ও জনপদে কোনো হামলা চালানো না হয়।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেনবাসী এর আগে কখনও এমন শীতের মুখোমুখি হয়নি। আমি পুতিনকে অনুরোধ করায় তিনি তাতে রাজি হয়েছেন। আমি বলতে চাই, এটি খুবই ভালো একটি কাজ হয়েছে।’

ইউক্রেনের রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা বৃহস্পতিবার এক পূর্বাভাসে জানায়, আগামী কয়েক দিনে দেশটির তাপমাত্রা কমে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ জরুরি পরিষেবাগুলো সচল করার চেষ্টা চালাচ্ছে।

গত বছর আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্প বৈঠক করলেও বড় ধরনের কোনো অগ্রগতি হয়নি। তবে এবারের এই প্রতিশ্রুতি পুতিন রক্ষা করবেন বলে তিনি বিশ্বাস করেন।

ট্রাম্প বলেন, ‘অনেকেই বলেছিলেন এই ফোনালাপে কোনো লাভ হবে না। কিন্তু তিনি (পুতিন) আমার অনুরোধ রেখেছেন।’ তবে এই কথোপকথন ঠিক কবে হয়েছে বা এই সাময়িক যুদ্ধবিরতি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page