April 22, 2026, 11:17 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

তুমুল লড়াইয়ের পর রুশ বহিনীর কাছ থেকে আরও এক গ্রামের দখল নিলো ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের জাপোরিজ্জিয়ার একটি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন । এই মাসের গোড়ার দিকে পাল্টা আক্রমণ শুরুর পর কিয়েভের আরও একটি বড় অর্জন। সম্প্রতি ৭টি গ্রাম নিয়ন্ত্রণের দাবি করে ইউক্রেন। খবর আল জাজিরার।

জাপোরিজ্জিয়ার রুশ নিয়ন্ত্রিত কর্মকর্তা ভ্লাদিমির রোগভ রবিবার টেলিগ্রামে বলেছেন, ‘ইউক্রেন আরও একটি বসতি নিয়ন্ত্রণে নিয়েছে। তবে রুশ সেনারা পাল্টা লড়াইয়ে গ্রামটি নিজেদের আয়ত্বে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।’

এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুদ্ধক্ষেত্রের সবশেষ পরিস্থিতি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি আল জাজিরা। তবে গত ১২ জুন ইউক্রেন জানিয়েছিল, তারা পিয়াতিখাটকির পাশের একটি গ্রাম লোবকোভের নিয়ন্ত্রণ নিয়েছে।

যুক্তরাজ্যের গোয়েন্দা বিভাগ রবিবার জানিয়েছে, পাল্টা আক্রমণ শুরুর পর জাপোরিজ্জিয়ায় তীব্র লড়াইয়ের কেন্দ্রে পরিণিত হয়েছে। বাখমুত শহরের আশেপাশে এবং ইউক্রেনের পূর্ব ডনেস্ক অঞ্চলে দুই পক্ষের যুদ্ধ চলছে। এই অঞ্চলগুলোয় আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং ছোট অগ্রগতি অর্জন করেছে ইউক্রেন।

এ প্রসঙ্গে ওডেসা অঞ্চলের ইউক্রেনপন্থি গভর্নরের মুখপাত্র সেরহি বার্চুক বলেছেন, আমাদের বাহিনী নিকটবর্তী রুশ অধিকৃত বন্দর শহর হেনিচেস্কের কাছের একটি গুরুত্বপূর্ণ গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। যোদ্ধারা ভালো অগ্রগতি লাভ করছে।

পশ্চিমা বিশেষজ্ঞ এবং সামরিক কর্মকর্তাদের তথ্যমতে, ইউক্রেনের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণে রুশ বাহিনীকে সরিয়ে দিতে দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে।

এদিকে ২৪ ঘণ্টায় রাশিয়া ৪৩টি বিমান এবং ৫১টি রকেট হামলা চালিয়েছে বলে রবিবার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এসব অধিকাংশ হামলা প্রতিহত করা হয়েছে। এজন্য ইউক্রেনীয় বাহিনীর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্র: আল জাজিরা

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page