March 17, 2026, 9:30 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

তুরস্ককে ব্রিকসে নিতে চায় চীন ; সোমবার এরদোগান-পুতিন বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে তুরস্ককে নতুন সদস্যপদ দেয়ার পক্ষে মত প্রকাশ করেছে জোটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য চীন।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জোটের শীর্ষ সম্মেলনে ছয়টি নতুন সদস্যদেশ নেয়ার সিদ্ধান্ত ঘোষণার এক সপ্তাহেরও বেশি সময় পর বেইজিং আঙ্কারাকে ব্রিকসে নেয়ার পক্ষে মত দিল।

তুরস্কে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ শাওবিন আঙ্কারায় শনিবার এক সংবাদ সম্মেলনে তার দেশে এ আগ্রহের কথা জানিয়ে বলেছেন, বেইজিং ও আঙ্কারা যৌথভাব অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়। চীনা রাষ্ট্রদূত আরো বলেন, গতমাসে আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে ব্রিকসে অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা ছিল আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রত্যাশিত ঐতিহাসিক সূচনা।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের রাশিয়া সফরের মাত্র দু’দিন আগে চীনা রাষ্ট্রদূত তার দেশের এ অব্স্থানের কথা জানালেন। বিকসের পরবর্তী শীর্ষ সম্মেলনে রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এরদোগান আগামীকাল (সোমবার) সোচি শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে ব্রিকসে তুরস্কের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে কথা বলবেন।

ব্রিকসে নতুন ছয় সদস্যদেশ নেয়ার সিদ্ধান্ত ২০২৪ সালের জানুয়ারি মাসে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে ওই ছয় দেশের বাইরে তুরস্ককে সদস্যপদ দেয়ার সিদ্ধান্ত হলে সেটিও আগামী জানুয়ারি মাসে কার্যকর হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলকে নিয়ে ব্রিকস গঠিত হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page