February 12, 2026, 10:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

তুরস্কের পার্লামেন্টে আইনপ্রণেতাদের মারামারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুলকালাম কাণ্ড ঘটেছে তুরস্কের পার্লামেন্টে। শুক্রবার (১৭ আগস্ট) দেশটির পার্লামেন্টে আইনপ্রণেতারা মারামারিতে লিপ্ত হয়েছেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অধিবেশন চলাকালীন প্রায় ৩০ মিনিট ধরে চলে এই মারামারি। এতে অন্তত দুইজন আইনপ্রণেতা আহত হয়েছেন। এক পর্যায়ে বাধ্য হয়ে অধিবেশন ৪৫ মিনিটের জন্য স্থগিত ঘোষণা করা হয়।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, শুক্রবার এক বিরোধী নেতার বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় তোলপাড়। সেখান থেকেই মারামারির সূত্রপাত। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ভিডিও।

খবরে বলা হয়েছে, কারাগারে বন্দি বিরোধী রাজনীতিবিদ ক্যান আতালে ও তার চেম্বারে প্রত্যাবর্তন নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক ডাকা হয়েছিল।

ওই অধিবেশন চলাকালীন ওয়ার্কার্স পার্টি অব তুর্কির (টিআইপি) নেতা আহমেত সিক কথা বলছিলেন। সেইসময় ক্ষমতাসীন একে পার্টির এমপি আলপায় ওজালান তাকে বাধা দেন। এরপরেই শুরু হয় হাতাহাতি।

ভিডিওতে দেখা যায়, সিককে ক্ষমতাসীন দলের অনেকে ঘুষি মারছেন। সেইসময় বিরোধী দলের নেতারাও সেখানে ছুটে আসেন এবং চলতে থাকে হাতাহাতি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page