October 15, 2026, 12:10 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই সংকটময় সময়ে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

শাহবাজ শরীফ টুইটে লিখেছেন, এই সংকটময় সময়ে পাকিস্তানের প্রতি তুরস্কের সংহতি এবং সমর্থনের জন্য তাকে (এরদোগান) ধন্যবাদ জানাই।

পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, আমরা যেকোনও মূল্যে আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করব। দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি বজায় রাখার জন্য তুর্কিয়ের প্রচেষ্টার জন্য পাকিস্তান কৃতজ্ঞ।

৭ মে পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের বিমান হামলার পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছিল।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, আমরা যেকোনো উসানিমূলক কর্মকাণ্ড এবং বেসামরিক নাগরিক এবং বেসামরিক ভবনের ওপর হামলার নিন্দা জানাই। আমরা আশা করি উত্তেজনা কমাতে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়া হবে।

বিবৃতিতে উভয় পক্ষকে একতরফা পদক্ষেপ এড়াতে আহ্বান জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে যে পেহেলগাম হামলার তদন্তের জন্য পাকিস্তানের দাবিকে তুরস্ক সমর্থন করে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page