October 11, 2026, 11:27 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

তুরস্কে আইএস জঙ্গী সন্দেহে ১১৫ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গী গোষ্ঠীর প্রায় ১১৫ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলি।

এরা হামলা চালানোর পরিকল্পনা করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইস্তাম্বুল প্রধান কৌঁসুলির কার্যালয় জানায়, বড়দিন ও নববর্ষ উদযাপনের সময় আইএস সন্ত্রাসী সংগঠন হামলার পরিকল্পনা করছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩৭ জনকে আটক করার নির্দেশ দেওয়া হয়।

কার্যালয় থেকে আরও জানানো হয়, এই আটককৃতদের মধ্যে ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

তুরস্কের সঙ্গে সিরিয়ার ৯০০ কিলোমিটার (৫৫৯ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে এখনো জিহাদি গোষ্ঠীগুলো সক্রিয়।

গত ডিসেম্বরের মাঝামাঝি সেখানে সংঘটিত এক হামলার জন্য আইএসকে অভিযুক্ত করা হয়।

ওই হামলায় দুই মার্কিন সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page