September 27, 2026, 4:20 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

তুরস্ক থেকে কমান্ডারদের কিয়েভে এনে চুক্তি ভঙ্গ করেছে ইউক্রেন : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুক্তি ভঙ্গ করে তুরস্ক থেকে ইউক্রেনের কয়েকজন সেনা কমান্ডারের কিয়েভ প্রত্যাবর্তনের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। কিয়েভ ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির ভিত্তিতে ইউক্রেন যুদ্ধের শেষ পর্যন্ত এসব কমান্ডারের তুরস্কে থাকার কথা ছিল।

ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী আজভ ব্যাটেলিয়ানের এই পাঁচ কমান্ডারকে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়া মুক্তি দিয়েছিল এবং একটি বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাদেরকে তুরস্কে যাওয়ার সুযোগ দেয়া হয়েছিল।  ওই চুক্তিতে ১০ বিদেশিসহ প্রায় ৩০০ ব্যক্তিকে মুক্তি দেয় মস্কো। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সেটি ছিল সবচেয়ে বড় বন্দি মুক্তির ঘটনা।

ওই চুক্তির ভিত্তিতে ইউক্রেন ৫৫ জন রুশ সেনাকে মুক্তি দিয়েছিল এবং মস্কো-পন্থি ইউক্রেনের বিরোধী নেতা ভিক্তোর মেদভেদচুককে মস্কোয় চলে যাওয়ার সুযোগ দিয়েছিল।

ওই বন্দি বিনিময় চুক্তিতে বলা হয়েছিল, মুক্তিপ্রাপ্ত ইউক্রেনের সেনা কমান্ডাররা যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত কিয়েভে ফিরতে পারবে না। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল (শনিবার) তুরস্ক সফরে গিয়ে পাঁচ কমান্ডারকে নিয়ে দেশে ফেরেন।

এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “তুরস্ক থেকে আজভ কমান্ডারদের ইউক্রেনে ফিরে আসার ঘটনায় বিদ্যমান চুক্তির সরাসরি লঙ্ঘন হয়েছে।” তিনি বলেন, রাশিয়াকে না জানিয়ে এসব কমান্ডারকে ইউক্রেনের হাতে তুলে দিয়ে তুরস্কও চুক্তি ভঙ্গ করেছে।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, “চুক্তি অনুযায়ী ইউক্রেন যুদ্ধের শেষ পর্যন্ত এসব রিংলিডারের তুরস্কে থাকার কথা ছিল।” পেসকভ বলেন, সম্প্রতি ঘটা করে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে ব্যর্থ হওয়ার পর ইউক্রেন তুরস্ক থেকে এসব কমান্ডারকে ফেরত নেয়ার উদ্যোগ নিয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page