March 11, 2026, 3:48 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

তুষারঝড়ে ৫৫ ইঞ্চি পুরু বরফে ঢেকে গেছে নিউইয়র্কের একাংশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ও কানাডায় চলমান তুষারঝড়ের তীব্রতা আরও বেড়েছে। বুধবার অন্তত ৫৫ ইঞ্চি পুরু বরফে ঢেকে যায় নিউইয়র্ক অঙ্গরাজ্যের একাংশ। এ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বাফেলো শহরের বহু নিচু বাড়ি ও সড়ক বরফে ডুবে গেছে। এসব বাড়িতে আটকে পড়াদের উদ্ধারে পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। শীত ও বরফে গাড়ি আটকে বুধবার পর্যন্ত দেশ দুটিতে মৃত্যু বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। খবর এএফপি ও আলজাজিরা অনলাইনের।
ঝড়ের তা-ব সবচেয়ে বেশি ছিল দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউইয়র্কের পশ্চিমাঞ্চলে। মৃতদের মধ্যে ৩৭ জনই নিউইয়র্কের। ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে বুধবার বাতিল হয়েছে আড়াই হাজারেরও বেশি ফ্লাইট। বিমান সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থা জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত কোনো ফ্লাইট ছাড়া সম্ভব নয়। বুধবার দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের বিমানবন্দরে হাজার হাজার যাত্রীকে অসহায়ভাবে অপেক্ষা করতে দেখা গেছে।

তারা সবাই বাতিল হওয়া বিভিন্ন ফ্লাইটের যাত্রী। যুক্তরাষ্ট্রের সামাজিক মাধ্যমগুলোতে বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের অসংখ্য ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে এখন বড়দিনের ছুটি চলছে।  এমনিতে এ সময় দেশটিতে তীব্র শীত থাকলেও তুষারঝড়ের প্রভাবে তাপমাত্রার পারদ যে পর্যায়ে নেমেছে, এমন এর আগে দেখা যায়নি। ঝড়ের জেরে তাপমাত্রা অতিরিক্ত নেমে যাওয়ায় ঘর গরম রাখতে বিদ্যুতের চাহিদা কয়েগুণ বেড়ে গেছে। ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সৃষ্টি হয়েছে বিপুল চাপ। এই চাপের কারণে  নিউইয়র্ক, টেক্সাস, ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।

লাখ লাখ মানুষ বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। ২২ ডিসেম্বর দেশটিতে প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার ব্যাপ্তির এক ঝড় বয়ে গিয়েছিল। সে সময় সরবরাহ ব্যবস্থায় চাপের কারণে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিলেন ১৭ লাখ মানুষ। পরে গত কয়েক দিনে সরবরাহকর্মীদের তৎপরতায় দেশটির বিভিন্ন অঞ্চলে ফিরতে শুরু করেছিল বিদ্যুৎ। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডার অন্টারিও প্রদেশেও প্রবল তুষারঝড় অব্যাহত রয়েছে। দেশটির এরি শহরের কয়েক বাড়ি বরফে জমে গেছে। ফ্লোরিডার প্রশাসনিক কর্মকর্তা মার্ক পোলনকার্জ এক টুইটবার্তায় বলেন, ‘ঠা-ায় জমে মৃত্যু হওয়া মানুষের প্রকৃত সংখ্যা সরকারি সংখ্যার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা প্রবল। সার্বিক পরিস্থিতি খুবই উদ্বেগজনক।
উত্তর আমেরিকা ও কানাডায় প্রবল শৈত্যপ্রবাহ ও তুষারঝড় কমার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পুরু তুষারে ঢেকে যাওয়ায় যুক্তরাষ্ট্রের লাখ লাখ লোক বিদ্যুৎ বিচ্ছিন অবস্থায় রয়েছেন। হাড় কাঁপানো শীতে কোটি কোটি মার্কিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বরফে ঘরবাড়ি এবং রাস্তায় চলমান বহু গাড়ি জমে গেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত লোকজনকে ঘরের মধ্যে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page