November 3, 2026, 12:34 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

তৃতীয়বার ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার তার দল লিকুদ পার্টি জানিয়েছে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজদকে সফলভাবে সরকার গঠনের কথা জানান নেতানিয়াহু।

সরকার গঠনের সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেন।ইসরায়েলের ৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে কট্টর দক্ষিণপন্থী সরকার গঠন হচ্ছে। এই জোট সরকারের নেতৃত্ব দেবেন নেতানিয়াহু। তার দলই পার্লামেন্টে সবচেয়ে বড় দল। কিন্তু সরকার গঠনে নেতানিয়াহুকে হাত মেলাতে হয়েছে অতি-দক্ষিণপন্থী জিওনিজম পার্টির প্রধান ইতামার বেন গভিরের সঙ্গে। গভিরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে দিতে হয়েছে তাকে।

নেতানিয়াহুর জোটে আরও দুই শরিক আছে, তারাও কট্টর ডানপন্থী। নেতানিয়াহুকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট। তাকে জানাতে হতো, তিনি সরকার গঠন করছেন এবং কাদের সঙ্গে জোটে যাচ্ছেন। সেই সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে যে, নেতানিয়াহু সরকার গঠনের জন্য আলোচনা শেষ করেছেন। তিনিই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে জানা গেছে, বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্যরা পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং বিচারমন্ত্রীর কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার দায়িত্ব পাচ্ছেন। ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু। এবার বেশিদিন প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন কিনা তা কঠিনই মনে হচ্ছে নেতানিয়াহুর জন্য। সূত্র: ডিডব্লিউ

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page