October 3, 2026, 5:12 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

তৃতীয় দেশ থেকে রুশ নাগরিকদের আটক করা বন্ধ করুন : আমেরিকার প্রতি রাশিয়ার আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকায় নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত আনাতলী অ্যান্টোনভ তৃতীয় দেশ থেকে রাশিয়ার নাগরিকদের আটক করা বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, আমেরিকার কারাগারে আটক বন্দীদের মুক্ত করার বিষয়টি মস্কোর কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

গতকাল (বুধবার) সামাজিক মাধ্যম টেলিগ্রাম পোস্টে অ্যান্টোনভ একথা বলেন।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া এবং আমেরিকার মধ্যে মারাত্মক টানাপড়েন সৃষ্টি হয়েছে। তারপরেও দুই দেশ বন্দী বিনিময়ের ব্যাপারে একসঙ্গে কাজ করছে।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, “তৃতীয় দেশ থেকে রুশ নাগরিকদের আটক করার ব্যাপারে ওয়াশিংটন যে নীতি অনুসরণ করে আসছে রাশিয়া সবসময় তার বিরোধিতা করেছে। মস্কো দাবি করছে, এই চর্চা বন্ধ হওয়া উচিত কিন্তু আমেরিকা অন্য দেশের স্বার্থ উপেক্ষা করে নিজের আইন মতো চলতে চায়। আমরা কখনো এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হবো না।” এ সময় অ্যান্টোনভ বলেন, “রাশিয়ার কারাগারে বন্দি রুশ নাগরিকদের মুক্ত করা মস্কোর কাছে বিশেষ অগ্রাধিকার পাচ্ছে। আমরা আটক এ সমস্ত ব্যক্তিকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নেয়ার জন্য লড়াই করব, যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদেরকে পরিবারের সঙ্গে পুনর্মিলন ঘটাবো।”

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page