November 28, 2026, 10:06 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় কারা জড়িত শিগগির জানাতে পারবো : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন লাগানোর ঘটনায় কারা জড়িত তা শিগগির জানাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২০ ডিসেম্বর) সচিবালায়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

এর আগে গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। যাদের মধ্যে এক মা তার শিশু সন্তান রয়েছে।

ট্রেনে আগুন দেওয়ার ঘটনার মামলার সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে রাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকস। তারা অনুসন্ধান করছেন, যা যা করণীয় সেগুলো ফলো করছেন। আমরা আশা করি খুব শিগগির সবগুলো আপনাদের জানাতে পারবো, কারা করেছে।’

ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। নির্বাচন পর্যন্ত কেমন পরিস্থিতি থাকতে পারে? আপনারা কি শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পারবেন?- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অবশ্যই নির্বাচন সুন্দর মতো হয়ে যাবে। আমরা মনে করি এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে, এদেশের জনগণই তাদের প্রতিহত করবে। আমাদের নিরাপত্তা বাহিনী তো রয়েছেই।’

তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তাবাহিনী অত্যন্ত দক্ষ। গাজীপুরের রেললাইন উপড়ে ফেলার ঘটনার আসামিকে আমরা ধরে ফেলেছি। ওই এলাকার যুবদলের নেতা এই ঘটনাটি ঘটিয়েছেন। যাদেরকে চিহ্নিত করে ধরা হচ্ছে, সবগুলো হয় ছাত্রদল না হয় যুবদল কিংবা বিএনপির কোনো স্থানীয় নেতা। বাইরে থেকে তারা ধ্বংস করার জন্য নির্দেশ পাচ্ছেন, তারা ধ্বংস করছেন।’

‘বিএনপির যারা সত্যিকারে দলকে ভালোবাসেন, সত্যিকারে দেশকে যারা ভালোবাসেন, আজ কিন্তু তারা দ্বিধা-দ্বন্দ্বে আছেন। বিএনপি ভেঙে আরও দুটি নতুন দল তৈরি হয়েছে সেটাও আপনারা দেখেছেন। বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশগ্রহণ করছে সেটাও আপনারা জানেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব আপনার। ট্রেনের আগুনে সন্তানকে বুকে নিয়ে মা মারা গেলেন। এই চেয়ারে থেকে আপনার অনুভূতি কী- জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘প্রধানমন্ত্রী এ ঘটনার কথা মনে করে কান্নায় ভেঙে পড়েছেন। আপনার (সাংবাদিক) কাছে আমার জিজ্ঞাসা- এই ধরনের ছবি যখন দেখেন আপনি কি বিচলিত হন না? আপনার হৃদয়ে কি ডুকরে কান্না আসে না? এটা মানুষ মাত্রই হয়। কিন্তু যারা অমানুষ, যাদের জানোয়ার বলতেও আমার ঘৃণা করে, তারাই এ ঘটনাগুলো ঘটাচ্ছে। যারা বিবেক সম্পন্ন মানুষ তারা এ দৃশ্য দেখলে কান্নাকাটি করবেই, তাদের হৃদয় আঘাত পাবেই। আমাদের নিরাপত্তা বাহিনী এগুলোকে খুঁজে বের করবে অবশ্যই। এগুলো আপনারা শিগগির দেখবেন।’

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছে। তারা সবসময় নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দিচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই ধরনের চিঠি তো আসতেই পারে। এখনো আমার কাছে আসেনি, আসলে যা করা উচিত সেটাই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোটের সময় উত্তেজনা সবখানেই থাকে। আমাদের পার্শ্ববর্তী দেশেও থাকে।’

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page