April 7, 2026, 1:30 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

তেলের মূল্যসীমা নির্ধারণে ইইউ ও জি-৭-এর সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া থেকে তেল আমদানিতে মূল্য কমিয়ে ব্যারেল প্রতি ৬০ ডলারের সীমা বেঁধে দেয়ার ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন, জি-৭ এবং অস্ট্রেলিয়ার সম্মত সীদ্ধান্তের ব্যাপারে মস্কো শনিবার নিন্দা জানিয়েছে। তবে ইউ’র এই সিদ্ধান্ত যথেষ্ট নয় উল্লেখ করে ইউক্রেন এটি পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির সংবাদ সংস্থাকে বলেছেন, ‘আমরা এই মূল্যসীমা মেনে নেব না।’
তিনি বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক রাশিয়া এই পদক্ষেপ ‘বিশ্লেষণ’ করছে।
সমুদ্র পথে রাশিয়ার অপরিশোধিত তেলের সরবরাহের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পাশাপাশি সোমবার বা তার পরেই তেলের ৬০ ডলারের মূল্যসীমা কার্যকর হবে।
এই নিষেধাজ্ঞা সমুদ্র পথে ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ান অশোধিত তেলের চালান রোধ করবে, ইইউ ব্লক তেল আমদানির দুই-তৃতীয়াংশ সমুদ্র পথে রাশিয়া থেকে আমদানি করে। ইউক্রেন যুদ্ধে বিলিয়ন ডলারের ব্যয় মেটাতে রাশিয়া এই তেল বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করে।
শনিবারের শুরুতে কিয়েভ প্রাইস ক্যাপকে স্বাগত জানিয়েছিল, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সন্ধ্যার ভাষণে বলেছেন, এই মূল্যসীমা ‘গুরুতর’ নয় কারণ এটি রাশিয়ান অর্থনীতিতে যথেষ্ট ক্ষতি করবে না।
‘রাশিয়া ইতিমধ্যেই ইচ্ছাকৃতভাবে জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে বিশ্বের সব দেশের জন্য বিশাল ক্ষতি করেছে’ উল্লেখ করে জেলেনস্কি রাতের ভাষণে মূল্য সীমার সিদ্ধান্তকে একটি ‘দুর্বল অবস্থান’ হিসাবে বর্ণনা করেছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page