October 9, 2026, 3:43 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

তেলের মূল্য সীমা প্রশ্নে উৎপাদন হ্রাসের হুমকি দিলেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শুক্রবার সতর্ক করে দিয়ে বলেছেন, মস্কোর ইউক্রেন আগ্রাসন বিষয়ে পশ্চিমা দেশগুলো এক জোট হয়ে মস্কোর রপ্তানি করা তেলের দাম ব্যারেল প্রতি সর্বোচ্চ ৬০ ডলার বেধে দেওয়ার জবাবে তারা তেল উৎপাদন কমিয়ে দিতে পারে। খবর এএফপি’র।
ইইউ, জি৭ ও অস্ট্রেলিয়ার বেধে দেওয়া তেলের এ সর্বোচ্চ দাম সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে। রাশিয়ার রাজস্ব হ্রাসের প্রচেষ্টার অংশ হিসেবে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক আঞ্চলিক সম্মেলনের পর পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রয়োজন হলে তেল উৎপাদন কমানোর সম্ভাবনা বিবেচনা করবো।’
তিনি বলেন, তেলের সর্বোচ্চ মূল্য বেধে দেওয়া ছিল একটি ‘বোকামি সিদ্ধান্ত’ যা ‘বৈশ্বিক তেলের বাজারকে ক্ষতিগ্রস্ত করবে।’ তবে এতে রাশিয়ার কোন ক্ষতি হবে না।
তিনি আরো বলেন, মস্কো আগামী কয়েকদিনের মধ্যে এর জবাবে পাল্টা পদক্ষেপের ঘোষণা দেবে। এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।
বর্তমান বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম প্রায় ৬৫ ডলার যা ইইউ, জি৭ ও অস্ট্রেলিয়ার বেধে দেওয়া তেলের দামের চেয়ে সামান্য বেশি। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, তাদের এমন পদক্ষেপ কেবলমাত্র স্বল্প মেয়াদে সীমিত প্রভাব ফেলতে পারে।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page