March 14, 2026, 2:39 am
শিরোনামঃ
ঝিনাইদহ জেলা জাসাসেরে উদ্যোগে ইফতার-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় এসডিএফ মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা
এইমাত্রপাওয়াঃ

তেল বহির্ভুত খাতে ইরানের ৫০ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা আয় করেছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তার প্রশাসন অগ্রাধিকার দিচ্ছে। তিনি আরো বলেছেন, ইরান অর্থনৈতিক কূটনীতি নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায়।

তিনি রোববার রাজধানী তেহরানে ইরান এক্সপো ২০২৩’র উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে একথা বলেন। তিনি বলেন, ইরানকে সবাই তেল ও গ্যাসসমৃদ্ধ একটি দেশ হিসেবে চেনে। এই দু’টি সম্পদের ওপর বেশি গুরুত্ব দেয়ার কারণে ইরানের অন্যান্য দক্ষতা ও সামর্থ্য উপেক্ষা করা হয়। প্রেসিডেন্ট রায়িসি বলেন, এখন অন্যান্য খাতেও ইরানের রপ্তানি সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরতে হবে।

তিনি বলেন, যেসব দেশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেসব দেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে তার প্রশাসন।

প্রেসিডেন্ট রায়িসি জানান, তিনি ২০২১ সালের আগস্ট মাসে ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ইরান ৫০ বিলিয়ন ডলারের তেল ও গ্যাস বহির্ভুত পণ্য রপ্তানি করেছে যা বিগত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। তিনি বলেন, এ থেকে প্রমাণিত হয় তার সরকার উৎপাদন খাতের প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page