April 10, 2026, 4:26 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

তেল রপ্তানী করে এক বছরে ১৬১ বিলিয়ন ডলার মুনাফা করেছে সৌদি সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যের সৌদি আরবের তেল উৎপাদনকারী জায়ান্ট কোম্পানি আরামকো জানিয়েছে, শুধুমাত্র ২০২২ সালেই তেল বিক্রি করে ১৬১ বিলিয়ন ডলার মুনাফা করেছে তারা।

শনিবার (১১ মার্চ) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে কোম্পানিটি জানিয়েছে, ‘তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এটি এক বছরের মধ্যে তাদের সর্বোচ্চ মুনাফা।’

বিবৃতিতে আরামকোর সিইও এবং প্রেসিডেন্ট আমিন এইচ নাসের বলেছেন, ‘পরিস্থিতি বিবেচনা করে আমরা অনুমান করি তেল ও গ্যাসের প্রয়োজনীয়তা সামনেও থাকবে— আমাদের ইন্ডাস্ট্রিতে আন্ডারইনভেস্টমেন্টের ঝুঁকির শঙ্কা আছে— যার মধ্যে জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়টি রয়েছে।’

আরামকোর সিইও নাসের জানিয়েছেন, এই লাভের অর্থের ৩৬ দশমিক ৭ বিলিয়ন ডলার নতুন অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে।

আরামকো আরও জানিয়েছে, গত বছরের শেষ চার মাসে লাভ হওয়া ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলার, এ বছরের প্রথম চার মাসের জন্য দেওয়া হবে।

সৌদি আরবের তেল উৎপাদনকারী এ কোম্পানিটি জানিয়েছিল, ২০২১ সালে তারা ১১০ বিলিয়ন ডলার মুনাফা করেছে। এর আগের বছর ২০২০ সালে তাদের মুনাফার পরিমাণ ছিল ৪৯ বিলিয়ন ডলার। ওই বছর করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, যাতায়াত, বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। যার প্রভাবে তেলের চাহিদা ও দাম কমে যায়।

এদিকে বর্তমানে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক অপরিশোধিত প্রতি ব্যারল তেল ৮২ ডলারে বিক্রি হচ্ছে। তবে গত বছরের জুনে তা ১২০ ডলার ছুঁয়েছিল।

২০২২ সালের মাঝের চার মাসে রেকর্ড ৪২ দশমিক ৪ বিলিয়ন ডলার মুনাফা করার কথা জানিয়েছিল আরামকো। ওই সময়ই বিশ্বব্যাপী তেলের দাম সবচেয়ে বেশি ছিল। সূত্র: আল আরাবিয়া

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page