March 6, 2026, 12:45 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

তেহরানের সঙ্গে সম্পর্কের পূর্ণাঙ্গ উন্নয়ন চায় দোহা : ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে কাতারের আমির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার দেশ সম্পর্কের পূর্ণাঙ্গ উন্নয়ন চায়। দুই দেশের মধ্যে বর্তমানে যে শক্তিশালী সম্পর্ক রয়েছে তারও প্রশংসা করেন তিনি।

দোহা সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে গতকাল (মঙ্গলবার) এক বৈঠকে এসব কথা বলেন কাতারের আমির। তিনি তার ব্যক্তিগত শুভেচ্ছা ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে পৌঁছে দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

কাতারের আমির ইরানকে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে বলেন, এ অঞ্চলে ইরানের বিশেষ অবস্থান রয়েছে। একই সঙ্গে তিনি ইরান ও কাতারের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান।

কাতারি আমির আরো বলেন, দোহা এবং তেহরানের মধ্যকার অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতি হচ্ছে তবে এখনো পর্যন্ত এই সম্পর্ক কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক কাঙ্খিত মাত্রায় পৌঁছানোর জন্য দুদেশের মধ্যে আরও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন শেখ তামিম বিন হামাদ আলে সানি।

বৈঠকে আমির আব্দুল্লাহিয়ান আঞ্চলিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে কাতারের ভূমিকার প্রশংসা করেন। এ সময় তিনি ইরানি প্রেসিডেন্টের পক্ষ থেকে কাতারের আমিরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দেন। তিনিও তেহরান ও দোহার মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরো বাড়ানোর আহ্বান জানান। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি আফগানিস্তান এবং ফিলিস্তিনের ঘটনাবলী নিয়ে কাতারের আমির ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page