April 2, 2026, 12:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

তেহরানে অনুষ্ঠিত বালু ও ধুলিঝড় মোকাবিলা বিষয়ক সম্মেলনে সৌদি প্রতিনিধিদলের যোগদান

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি শনিবার তেহরানে অনুষ্ঠানরত বালু ধুলিঝড় মোকাবিলা বিষয়ক সম্মেলন উদ্বোধন করেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্য জুড়ে বালু ও ধুলিঝড় মোকাবিলা করার উপায় খুঁজে বের করার লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠানরত একটি আন্তর্জাতিক সম্মেলনে সৌদি আরব অংশগ্রহণ করবে। দু’দিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণের জন্য একটি সৌদি প্রতিনিধিদল তেহরানের উদ্দেশ্যে রিয়াদ ত্যাগ করেছে বলে জানিয়েছে সৌদি আরবের ইরান দূতাবাস।

ওই দূতাবাস নিজস্ব অফিসিয়াল এক্স পেইজে দেয়া এক পোস্টে লিখেছে, “ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের জের ধরে শনিবার, ৯ সেপ্টেম্বর, একটি সৌদি প্রতিনিধিদল তেহরান গেছে। প্রতিনিধিদলটি বালু ও ধুলিঝড় মোকাবিলা বিষয়ক তেহরান সম্মেলনে অংশগ্রহণ করবে।”

রিয়াদস্থ ইরান দূতাবাসের এক্স পোস্টে আরো বলা হয়েছে, “ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদলও রোববার রিয়াদ অনুষ্ঠেয় একটি সম্মেলনে অংশগ্রহণ করবে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো রিয়াদ সম্মেলনের আয়োজন করছে।”

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি শনিবার তেহরানে অনুষ্ঠানরত বালু ও ধুলিঝড় মোকাবিলা বিষয়ক সম্মেলন উদ্বোধন করেন। তিনি উদ্বোধনি অধিবেশনে দেয়া ভাষণে বলেন, ধুলিঝড় মোকাবিলা করে পরিবেশ রক্ষা করার জন্য আঞ্চলিক দেশগুলোকে একটি সম্মিলিত পরিকল্পনা তৈরি করতে হবে।

সৌদি আরব ও ইরাকের মরুভূমিতে সৃষ্ট বালু ও ধুলিঝড়ের কারণে বাতাসের বিশাল স্তরে বালু ও ধুলিকণা ছড়িয়ে পড়ে। বালু ও ধুলিকণাসমৃদ্ধ ওই দুষিত বায়ু শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানে প্রবেশ করে এবং ইরানের বায়ূ দূষণের অন্যতম প্রধান কারণ এই দূষিত বায়ু। আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা ছাড়া ইরানের একার পক্ষে এই দূষণ রোধ করা সম্ভব নয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page