September 27, 2026, 10:01 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

তেহরান ও দামেস্ক সহযোগিতার ফলে গাজা যুদ্ধে ইসরাইলের পরাজয় ঘটবে : ইরানি প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ বলেছেন, সিরিয়ার সাথে সহযোগিতা বজায় রাখা অপরিহার্য এবং এই অংশীদারিত্ব গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে পরাজয় ঘটাবে।

নাসিরজাদেহ গতকাল (রোববার) সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল আলী মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোন আলাপের সময় এ মন্তব্য করেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী গাজায় দখলদার ইসরাইলের আক্রমণে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন। গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে যাতে অন্তত ৪০ হাজার ৭৩৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগ নারী ও শিশু।

জেনারেল নাসিরজাদেহ বলেন, “দুর্ভাগ্যবশত আমরা ইসরাইলি অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথাযথ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না।” ফলে, ইরান ও সিরিয়ার মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে হবে এবং এই সহযোগিতা অবশ্যই ইসরাইলের পরাজয় ডেকে আনবে।”

আজকের বাংলা তারিখ



Our Like Page