August 7, 2026, 2:47 am
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

তোশাখানা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে ইমরান খানের আবেদন সুপ্রিম কোর্টে প্রত্যাখ্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তোশাখানা দুর্নীতি মামলার ফৌজদারি কার্যক্রম স্থগিত করতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে বুধবার (২৬ জুলাই) এ আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তোশাখানায় সাধারণত বিদেশি কর্মকর্তাদের দেওয়া উপহার সামগ্রী রাখা হয়। মামলায় অভিযোগে বলা হয়েছে, তোশাখানা থেকে পাওয়া উপহারের তথ্য গোপন করেছিলেন ইমরান খান।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় থাকা ইমরান খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় উপহার সামগ্রী বেচা-কেনার অভিযোগ রয়েছে। উপহারগুলোর মূল্য দেখানো হয়েছে ৬ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার।

গত মে মাসে একটি ট্রায়াল কোর্ট মামলা চ্যালেঞ্জ করে ইমরান খানের আবেদন প্রত্যাখ্যান করেন। পাশাপাশি পিটিআই প্রধানের বিরুদ্ধে উপহার সম্পর্কে তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।

এদিকে জিও নিউজের খবরে বলা হয়, ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) এই মামলার বিরুদ্ধে আবেদন প্রত্যাখ্যান করার পর সুপ্রিম কোর্টে যান ইমরান খান।

এর আগে পাকিস্তানের নির্বাচন কমিশন গত বছরের ২১ অক্টোবর তোশাখানা মামলায় ইমরান খানকে ‘মিথ্যা বিবৃতি ও ভুল ঘোষণা’ দেওয়ার জন্য অযোগ্য ঘোষণা করে।

ক্রিকেট থেকে রাজনীতিতে এসে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান। সন্ত্রাস, সহিংসতা, ব্লাসফেমি, দুর্নীতি এবং হত্যার মতো ১৪০টির বেশি মামলার মুখোমুখি হয়েছেন তিনি। গত বছরের এপ্রিলে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারিয়েছিলেন রাজনীতিবিদ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page