September 28, 2026, 7:44 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আতশবাজির গুদামে বিস্ফোরণে ৯ জন নিহত ; আহত ১শ’ ১৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বাজারের ভেতরে আতশবাজির গুদামে বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১শ’ ১৫ জন মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের একটি মার্কেটে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

মালয়েশিয়া সীমান্তবর্তী সাংআই কোলোক নগরীর গুদামটিতে নির্মাণ কাজ চলছিল। সেই থেকেই কোনোভাবে বিস্ফোরণের সূত্রপাত ও ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা স্থানীয় কর্তৃপক্ষের।

তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় তারা।

একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পরপরই কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে মার্কেটের আশপাশে। অনেক দোকান, গাড়ি এবং ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয় শক্তিশালী বিস্ফোরণে।

গত মাসে রাজধানী ব্যাংককে সেতুতে কাজ চলার সময় ধসে দুই জনের মৃত্যু হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page