February 25, 2026, 1:37 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভা দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী আগামী প্রজন্মের জন্য কাজ করে একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে চাই : কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত বান্দরবানে মিয়ানমারের মুদ্রাসহ ৩ আরাকান আর্মির সদস্য আটক টাঙ্গাইলে ঘোড়া জবাই করার অভিযোগে ৪ জন আটক এপস্টেইন ফাইলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নাম পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর হামলার হুঁশিয়ারি দিলো আফগানিস্তান
এইমাত্রপাওয়াঃ

থাইল্যা‌ন্ডে স্বর্ণ পদক অর্জন কর‌লেন চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞা‌নি জাহিদ হাসান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চুয়াডাঙ্গার তরুণ বিজ্ঞানী জাহিদ হাসান জিহাদ থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড স্টেম ইনভেনশান ইনোভেশন ২০২৬’-এ স্বর্ণপদক অর্জন করেছেন। প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। প্র‌তি‌যোগীতায় অংশ নি‌য়ে স্বর্ণ পদক অর্জন কর‌লেন চুয়াডাঙ্গাবাসীর গ‌র্বিত সন্তান জিহাদ। গত ২৯ জানুয়া‌রি থে‌কে ২ ফেব্রুয়া‌রি পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড স্টেম ইনভেনশান ইনোভেশান ২০২৬’ এর আন্তর্জাতিক পর্বে বাংলাদেশ দল স্বর্ণপদক অর্জন করেছে।

বাংলাদেশ ইয়াং সাইন্টিস্ট এন্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস) এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ‘Chuadanga Science & Robotics club’ এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাটি মালেশিয়া বুক অব রেকর্ডস কর্তৃক রেকর্ড সংখ্যক প্রতিযোগীর অংশ নেয়া আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতার স্বীকৃতি লাভ করেছে।

রোবোটিক্স এন্ড ড্রোন ক্যাটাগরিতে চুয়াডাঙ্গা সাইন্স এন্ড রবোটিক্স ক্লাব প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহিদ হাসান জিহাদ স্বর্ণপদক অর্জন করেন। বৈশ্বিক এ প্রতিযোগিতার আয়োজক মালেশিয়া ইয়াং সাইন্টিস্ট অর্গানাইজেশন (মাইসো)। এ সময় উপস্থিত ছিলেন, থাইল্যান্ডে নিযুক্ত মালেশিয়ার হাই কমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহ ও মাইসো’র সভাপতি ড. রাজমি বিন আব্দু রাজ্জাক। বাংলাদেশ প্রতিনিধি দলের সার্বিক ও পরিচালনা সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাইসিস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদেকুল ইসলাম ও ওমর মাররওয়ান।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page