November 4, 2026, 4:23 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ফ্রি-স্টেট প্রদেশের বুসাবেলোতে সন্ত্রাসীদের গুলিতে রিগান ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সন্ত্রাসীদের ছোঁড়া ৩টি গুলি রিগানের মাথায় ও ৩টি গুলি শরীরের বিভিন্ন স্থানে লেগেছিল। বাংলাদেশ সময় সোমবার রাত ৮টার দিকে বুসাবেলোতে এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিগান ইসলাম নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম শ্রীনদ্দি গ্রামের শেখ উলাল মিয়ার বাড়ির তাজুল ইসলামের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন রিগান। তাঁর তিন বছর বয়সী রোহান নামের এক ছেলে সন্তান রয়েছে।

নিহতের ছোটভাই ফাহিম মাহমুদ জানান, পরিবারের বড় ছেলে হওয়ার সুবাদে জীবিকার তাগিদে প্রায় ১৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান বড় ভাই রিগান। সেখানে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। সবশেষ ২০২১ সালে দেশে আসার পর প্রায় ৫ মাস ছুটি কাটিয়ে পুনরায় আফ্রিকা চলে যান। বাংলাদেশ সময় সোমবার রাতে গাড়িযোগে দোকানের জন্য মালামাল নিয়ে দোকানের সামনে আসেন তিনি। গাড়ি থেকে নামার সাথে সাথে আগ থেকে ওঁত পেতে সন্ত্রাসীরা রিগান ভাইকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে উনার মাথা সহ শরীরের বিভিন্ন অংশে ৬টি গুলি লাগে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের পরিবারের আরেক সদস্য মো. শিপন বলেন, রোববার রাত ১১টার দিকে রিগানের চাচা মোবাইলে রিগানের মৃত্যুর বিষয়টি আমাদের জানান। রিগানের চাচা, ফুফাতো ভাই সহ আত্মীয়-স্বজনদের অনেকেই আফ্রিকায় থাকেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামি দুই মাস পর দেশে আসার কথা ছিলো রিগানের। দেশে আসার পর ছোট ভাই ফাহিমকে আফ্রিকা নেওয়ার কথা ছিলো। কিন্তু হঠাৎ একটি নির্মম হত্যাকাণ্ড সবকিছু শেষ করে দিলো।

বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনার পর স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পরিবারটির খোঁজ খবর নেওয়া হয়েছে। আমরা পরিবারটির সহযোগিতায় তাদের পাশে আছি।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা। বিয়ের মাত্র কয়েক বছরের মধ্যে স্বামীকে হারিয়ে বাকরূদ্ধ হয়ে পড়েছেন রিগানের স্ত্রী সাথী আক্তার। নিহতের মৃতদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page