April 6, 2026, 2:54 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্টের দেড় বছরের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর কারাদণ্ড বাড়িয়ে দেড় বছর করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দেশের একটি বিচার বিভাগীয় প্যানেল এ রায় ঘোষণা করেন। পাকিস্তানি নিউজ চ্যানেল সামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় প্যানেল জানান, কাস্টিলোকে প্রাথমিকভাবে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এখনো তদন্তাধীন। ফলে তিনি কারাগারে থাকবেন।

কাস্টিলো তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে জানান, তাকে রাজধানী লিমার কাছে একটি পুলিশ ভবনে আটকে রাখা হয়েছে।

বামপন্থী কাস্টিলো ২০২১ সালের নির্বাচনে ক্ষমতায় আসেন। অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর অবৈধভাবে সংসদ ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা কাস্টিলোর জন্য ১৮ মাসের সাজা চেয়েছিল। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। দেশের সর্বোচ্চ আদালতে এই আবেদন করা হয়। পরে সুপ্রিম কোর্ট এই রায় দেয়।

প্রায় ৩০০ জন বিক্ষোভকারী ‘কাস্টিলোর জন্য স্বাধীনতা’ স্লোগান দিয়ে কারাগারের সামনে মিছিল করে। পেরুর সাবেক ভাইস প্রেসিডেন্ট দিনা বালুয়ার্তে কাস্টিলোকে গ্রেপ্তারের পর দ্রুত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। বুধবার ৩০ দিনের জন্য দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিক্ষোভকারী দলের নেতারা জানিয়েছেন, তারা আবার নতুন করে বিক্ষোভ শুরু করবে। পেরুতে কাস্টিলোর মুক্তি, বালুয়ার্তের পদত্যাগ, কংগ্রেস বন্ধ এবং নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভ অব্যাহত থাকবে।

৭ ডিসেম্বর কাস্টিলোকে অভিশংসন করা হয়। এর পরই পেরুজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অন্তত আটজন নিহত হওয়ার পর বুধবার (১৪ ডিসেম্বর) দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page