September 22, 2026, 9:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ কোরিয়ায় আবার আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েন করা উচিত ; যুদ্ধবাজ বোল্টনের পরামর্শ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, দক্ষিণ কোরিয়ার মাটিতে আবারো আমেরিকার পরমাণু অস্ত্র মোতায়েন করা উচিত। এতে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ এশিয় মিত্রের নিরাপত্তা নিশ্চিত হবে বলে তিনি মনে করেন।

জন বোল্টন বলেন, “দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্র পুনঃমোতায়েনের মাধ্যমে উত্তর কোরিয়াকে মোকাবেলার ব্যাপারে আমাদের দৃঢ় মনোভাবের প্রমাণ মিলবে।”

গতকাল (মঙ্গলবার) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এক ফোরামে দেয়া বক্তৃতায় বোল্টন এসব কথা বলেন।
জন বোল্টন এরইমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধবাজ ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইওন সুক যখন আমেরিকা সফর করছেন তখন বোল্টন এই পরামর্শ মন্তব্য করলেন। সফরকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন এবং ধারণা করা হচ্ছে তাতে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

দক্ষিণ কোরিয়ায় ১৯৫৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েন ছিল।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page