February 16, 2026, 3:18 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ’লীগ নেতাকর্মীরা ; টিআইবির প্রতিবেদন তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ নির্বাচন পরবর্তী ১১ দলীয় জোটের প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি আজ আইজিপির পদত্যাগের খবর সঠিক নয় : পুলিশ হেডকোয়ার্টার্স মুকুলে ভরে উঠছে রাজশাহীর আমবাগান ;  ভালো ফলনের আশা টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করেছে জামায়াত-শিবির কর্মীরা খুলনায় পতাকা উত্তোলনের পর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন টাঙ্গাইলে জামায়াতের অফিসে আগুন ; ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ কোরিয়ায় বন্যা ; ৭ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় ভারী বর্ষণে প্লাাবিত হওয়ায় সাতজন নিহত এবং তিনজন নিখোঁজ রয়েছে।

কর্মকর্তারা শনিবার বলেছেন, একটি উপচে পড়া বাঁধের কারণে হাজার হাজার লোককে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
গত তিন দিন ধরে, ভারী বর্ষণে দেশ জুড়ে কাউন্টিগুলো নিমজ্জিত হয়েছে। স্থানীয় মিডিয়ার রিপোর্টে দেখা যাচ্ছে শনিবারের পরে মৃতের সংখ্যা বাড়তে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েসানের কেন্দ্রীয় কাউন্টির ৬,৪০০ জনেরও বেশি বাসিন্দাকে শনিবার ভোরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মুষলধারে বৃষ্টিতে গোয়েসান বাঁধটি উপচে পড়ায় এবং কাছাকাছি নিচু গ্রামগুলো নিমজ্জিত হওয়ায় লোকদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
এতে বলা হয়েছে, শুক্রবার থেকে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। তারা বৃষ্টিজনিত ভূমিধস এবং ভবন ধসে মারা গেছেন।
মন্ত্রণালয় জানায়, নিখোঁজ তিনজনের মধ্যে দু’জন উত্তর গেয়ংসাং প্রদেশে একটি নদী উপচে পড়ায় ভেসে গেছেন।
কোরিয়া রেলরোড কর্পোরেশন জানায়, দেশব্যাপী সমস্ত নিয়মিত ট্রেন পরিষেবা দুপুর ২টা (০৫০০ জিএমটি) পর্যন্ত স্থগিত করা হয়েছিল, যদিও কেটিএক্স বুলেট ট্রেনগুলো সম্ভাব্য সময়সূচী সামঞ্জস্যের সাথে চালু ছিল।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page