August 4, 2026, 11:18 am
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ নেতানিয়াহুর আমারা যুদ্ধের বিস্তার দেখতে চায় না : ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস যশোরে কালো পতাকা হাতে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ কোরিয়ার বন্দরে প্রবেশ করেছে মার্কিন পরমাণু চালিত সাবমেরিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলার অঙ্গীকার হিসাবে মার্কিন নৌবাহিনীর একটি পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন শুক্রবার দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে এসেছে। সিউলের সামরিক বাহিনী এ কথা বলেছে।
দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক তাদের সর্বনিম্ন পর্যায়ে, পাশাপাশি কূটনীতি স্থবির হয়ে পড়েছে এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশকে একটি ‘অপরিবর্তনীয়’ পারমাণবিক রাষ্ট্র এবং কৌশলগত পরমাণু অস্ত্রসহ সামরিক শক্তি বৃদ্ধির ধোষণা দিয়েছেন।
জবাবে সিউল এবং ওয়াশিংটন প্রতিশ্রুতি দিয়েছে তাদের মিত্রদের বিরুদ্ধে পিয়ংইয়ং যদি কখনো তার কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের মুখোমুখি হবে এবং উত্তর কোরিয়ার বর্তমান সরকারের ‘অবসান’ ঘটবে।
ইউএসএস মিশিগান একটি ওহাইও-শ্রেণীর পারমাণবিক চালিত গাইডেড মিসাইল সাবমেরিন। ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো শুক্রবার এটি বুসানে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, এপ্রিলে ওয়াশিংটন সিউলের নেতাদের সাক্ষরিত ঘোষণা অনুযায়ী সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই সাবমেরিন বুসানে এসেছে।
ঘোষণায় ওয়াশিংটনের ‘দক্ষিণ কোরিয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি’ এবং কোরিয়াকে পারমাণবিক সহ মার্কিন সক্ষমতার সম্পূর্ণ পরিসরের সমর্থন দেয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page