August 8, 2026, 10:56 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইউক্রেন ট্রাজেডির পুনরাবৃত্তি হতে দেবেন না : চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে এই বলে সতর্ক করে দিয়েছে যে, বহিঃশক্তিগুলো তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এ অঞ্চলে বিরোধের বীজ বপন করার যে চেষ্টা করছে তা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো যেন দূরে থাকে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আয়োজিত একটি থিংক ট্যাংক সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে এই সতর্কবাণী উচ্চারণ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে ইউক্রেনের পদাঙ্ক অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। এসব দেশ যেন ‘বহিঃশক্তিগুলো’ দ্বারা পরিচালিত না হয়।

চীনের শীর্ষ কূটনীতিক বলেন, ইউক্রেন সংকট গোটা মানবতার জন্য একটি সতর্কবার্তা এবং এশিয়ায় একই ধরনের  ট্রাজেডির পুনরাবৃত্তি হতে দেয়া যাবে না। তিনি বলেন, আমাদেরকে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্য দেশগুলোকে বলির পাঠা বানিয়ে নিজের জন্য নিরঙ্কুশ নিরাপত্তা লাভ করার মানসিকতা বন্ধ করতে হবে।

ওয়াং ই ‘পর্দার আড়ালের ষড়যন্ত্রকারী’ সম্পর্ক সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এই কালো হাত সবার সামনে উন্মুক্ত করে দিতে হবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্যের মাধ্যমে দৃশ্যত দক্ষিণ চীন সাগরের পানিসীমা নিয়ে আঞ্চলিক দেশগুলোর বিতর্ক উস্কে দেয়ার মার্কিন প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করেছেন। ওই পানিসীমা নিয়ে চীনের সঙ্গে যেসব দেশের বিরোধ রয়েছে মার্কিন সরকার সাম্প্রতিক সময়ে সেসব দেশের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করার চেষ্টা করছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page