October 17, 2026, 6:21 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ বৈরুতের আশেপাশের ২টি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরাইলি সেনাবাহিনী দুটি মানচিত্রে স্থাপনা চিহ্নিত করে দক্ষিণ বৈরুতের আশেপাশের ‘হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট’ দুটি ভবনের কাছাকাছি থাকা বেসামরিক নাগরিকদের রোববার ভোরে তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়ে বলেছে শিগগিরই এর বিরুদ্ধে তৎপরতা শুরু হবে। জেরুজালেম থেকে এএফপি এখবর জানায়।

সামরিক বাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদ্রেই হারেত হরিক এবং হাদাথের আশেপাশে এলাকায় ‘জরুরি সতর্কতা’ জারি করেছেন।

টেলিগ্রামে আদ্রাই বলেন, ‘আপনি হিজবুল্লাহর সুযোগ সুবিধা সংশ্লিষ্ট এলাকার কাছাকাছি অবস্থান করছেন, যেটির বিরুদ্ধে আইডিএফ অদূর ভবিষ্যতে পদক্ষেপ নেবে।’
‘আপনার নিরাপত্তা এবং আপনার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য, আপনাকে অবশ্যই ভবন এবং এর সংলগ্ন স্থানগুলো অবিলম্বে খালি করতে হবে এবং এটি থেকে ৫০০ মিটারের বেশি দূরত্বে সরে যেতে হবে।’

লেবাননের রাজধানীর দক্ষিণ শহরতলিতে ইসরাইল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি বিমান হামলার আগে একই ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের মিত্র ইসরায়েল এবং হিজবুল্লাহ গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননের সীমান্ত জুড়ে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় করছে।
কিন্তু ইসরায়েল গত মাসের শেষের দিকে তার অভিযানকে তীব্রভাবে বাড়িয়ে তোলে, বিধ্বংসী বিমান হামলা শুরু করে এবং স্থল বাহিনী মোতায়েন করে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রনালয় এবং এএফপির পরিসংখ্যান অনুসারে সেপ্টেম্বরের শেষের দিক থেকে যুদ্ধে লেবাননে কমপক্ষে ১,৪৫৪ জন মারা গেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page