April 10, 2026, 8:50 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ আন্তর্জাতিক আইনে বৈধ : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় ইরানের দূতাবাস বলেছে, ইসরাইল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিশ্বে ত্রাস সৃষ্টি করছে। ইহুদিবাদী ইসরাইলের উপ-রাষ্ট্রদূতের বক্তব্যের জবাবে ইরান দূতাবাস ওই প্রতিক্রিয়া জানালো।

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ইসরাইলি ওই কূটনীতিক সিউল থেকে প্রকাশিত সে-গে ইলবু পত্রিকাকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে তিনি গাজা উপত্যকায় শরণার্থী শিবিরগুলোকে হামলার লক্ষ্যবস্তু করায় যে  সমালোচনা হচ্ছে তার প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন: বেসামরিক এলাকাকে যদি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাহলে সেই এলাকাকে লক্ষ্যবস্তু করা বৈধ বলে বিবেচিত হয়।

বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় ইরানের দূতাবাস ইহুদিবাদী উপ-রাষ্ট্রদূতের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় পত্রিকাটিকে একটি লিখিত জবাব দিয়েছে। ওই জবাবে বলা হয়েছে: ইসরাইলের ওপর আকসা তুফান অভিযান ছিল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলিদের দীর্ঘকাল ধরে চালানো দমন-পীড়নের বৈধ প্রতিক্রিয়া।

সিউলে ইরানের দূতাবাস আরও বলেছে আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার শাসকদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ এবং প্রতিরক্ষার অধিকার বৈধ ও স্বীকৃত। ৭ অক্টোবর যা ঘটেছে তা ছিল পশ্চিমাদের নীরবতার সুযোগে আন্তর্জাতিক সকল রীতি-নীতি লঙ্ঘন করে ফিলিস্তিনীদের ওপর ইহুদিবাদী শাসকদের একটানা নিপীড়ন ও দমন-নির্যাতনের জবাব। পত্রিকাকে দেওয়া জবাবে আরও বলা হয়েছে, ফিলিস্তিনী শরণার্থী শিবির এবং তাদের আবাসিক এলাকাগুলো অবরোধ করে নির্বিচারে হামলা চালানো ইসরাইলি গণহত্যার একটি নয়া রূপ। ইসরাইল গাজায় সুস্পষ্ট যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করা হয়েছে ওই চিঠিতে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page