March 27, 2026, 1:27 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

দখলদার ইসরাইলকে গাজায় কোনো লক্ষ্য অর্জন করতে দেবে না : হিজবুল্লাহ

হিজবুল্লাহ নেতা শেখ আলী দামুশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলকে কোনো লক্ষ্য অর্জন করতে দেয়া হবে না। সংগঠনটি একইসাথে বলেছে, আমেরিকার নির্দেশেই ইসরাইল আবার গাজার ওপর আগ্রাসন শুরু করেছে।

হিজবুল্লাহর নির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট শেখ আলী দামুশ বলেন, “৭ অক্টোবর ইসরাইল আগ্রাসন শুরু করার পর গাজা যুদ্ধ আমেরিকার হত্যাযজ্ঞ হয়ে উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ও নানা ঘটনা থেকে এই সত্য ফুটে ওঠে। ওয়াশিংটন শুধুমাত্র ইসরাইলকে সহযোগিতা করছে না বরং তারাই এই যুদ্ধের সব সিদ্ধান্ত গ্রহণকারী।”

গতকাল রাজধানী বৈরুতে জুমা নামাজের খুতবায় শেখ আলী দামুশ এসব কথা বলেন। তিনি আরো বলেন, দখলদার ইসরাইল এজেন্ডা বাস্তবায়নে আমেরিকার হাতের গুটি ছাড়া আর কিছু নয়। শেখ দামুশ বলেন, গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা না করার কথা বলে আমেরিকা বিশ্ব জনমতকে নিজের পক্ষে নেয়ার চেষ্টা করছে কিন্তু তারা কাউকে বোকা বানাতে পারবে না। তাদের এসব বক্তব্য চলমান এই হত্যা ও ধ্বংসযজ্ঞের দায় থেকেও মুক্তি দিতে পারবে না।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page