November 28, 2026, 6:46 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

দশম ওয়েজ বোর্ড গঠনে অযৌক্তিক বিলম্বে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের উদ্বেগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ নেতৃবৃন্দ দশম ওয়েজ বোর্ড গঠনে অযৌক্তিক বিলম্বের কারণে গভীর উদ্বেগ ও শংকা প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ বলেন, ‘প্রধানমন্ত্রী গত বছর নভেম্বর মাসের ২ তারিখ বিএফইউজে’র সম্মেলনে দশম ওয়েজ বোর্ড গঠনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নির্দেশ দেন। পরে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও এ ব্যাপারে প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু রহস্যজনক কারণে তা এখনো হয়নি বিধায় নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে গভীর শংকা প্রকাশ করেন।’
জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার পরিষদ আয়োজিত সভায় নেতৃবৃন্দ টেলিভিশন, অনলাইন ও রেডিওসহ সকল ইলেক্ট্রনিক মিডিয়ায় অভিন্ন বেতন কাঠামো প্রদান এবং নবম ওয়েজ বোর্ড রোয়েদাদের বকেয়া পরিশোধের জন্য মালিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণমাধ্যমের বিভিন্ন অনিয়ম অসঙ্গতি এবং দাবি নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, কর্মচারী ফেডারেশনের নেতা মতিউর রহমান তালুকদার, খায়রুল ইসলাম, শ্রমিক ফেডারেশন নেতা আলমগীর হোসেন, মোশতাক আহমদ, তানভীর হোসেন ও নির্বাহী পরিষদ সদস্য নূরে জান্নাত আখতার সীমা।
সভায় সভাপতি কর্মসূচীর অংশ হিসেবে দশম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সাথে নেতৃবৃন্দের সাক্ষাৎ এবং সভা-সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page