April 6, 2026, 5:12 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দস্যুতা ছাড়লে বেসরকারি চাকরির পাশাপাশি সন্তানদের পুলিশে চাকরির সুযোগ :  বাগেরহাটের পুলিশ সুপার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যেসব বন-জলদস্যু নতুন করে ভুল পথে পা বাড়িয়েছেন তারা আত্মসমর্পণ করতে চাইলে আবারো সুযোগ দেওয়া হবে। দস্যুতা ছাড়লে বেসরকারি চাকরির পাশাপাশি তাদের সন্তানদের পুলিশে চাকরির সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক।

তিনি বলেন, কাউকে (দস্যু) ধরে জেলে দেওয়ার চেয়ে তার ভুল সংশোধনের জন্য সুযোগ দিই আর তাতে ভালো কিছু হলে সেটাই সার্থকতা।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় মোংলার দিগরাজ বাজারে সুন্দরবনের মৎস্য, কাঁকড়া শিকারি, জেলে ও আত্মসমর্পণকৃত দস্যুদের সঙ্গে আইনশৃঙ্খলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে মতবিনিময় সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আত্মসমর্পণকারীদের মধ্যে কেউ কেউ আবার নতুন অনেকে সুন্দরবনে দস্যুতা চালাচ্ছেন। তাদের জন্য পরিষ্কার ম্যাসেজ হলো অপরাধী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। যে কোনো মূল্যে তাদের আইনের আওতায় আনা হবে। আর যার পরিণতিও হবে ভয়াবহ। সুতরাং নতুন করে অপরাধে না জড়িয়ে আত্মসমর্পণ ও পুনর্বাসনের সুযোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

পুলিশ সুপার আরিফুল হক বলেন, দাদন ও মহাজন ব্যবসা আইনত বেআইনি। এটা যারা করেন তারাও সর্তক ও ভালো পথে চলে আসেন। যারা দাদন দেন এবং মহাজনী করেন তারাই দস্যুদের লালনপালন ও আশ্রয়প্রশ্রয় দিয়ে থাকেন। এ নিয়েও কাজ করছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page