October 13, 2026, 7:52 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি এবার গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব আখতার আহমেদের প্রকাশ করা গেজেটে বলা হয়েছে, গণ-প্রতিনিধিত্ব আদেশের আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ওই আদেশের ৯০ (বি) ধারার শর্তানুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবেদনের পরিপ্রেক্ষিতে দলটিকে ২০০৮ সালের ৫ নভেম্বর নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের প্রদত্ত রায়ের সূত্রে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। পরে আপিল বিভাগ হাইকোর্টের রায়কে বাতিল করে দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ দেন।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল বিষয়ে নির্বাচন কমিশনের ২০১৮ সালের ২৮ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন প্রতীকসহ পুনর্বহাল করা হলো।

গত ২৪ জুন জামায়াতকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়। সেখান থেকে গত ২৬ জুন গেজেটটি প্রকাশ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page